৬২০ মেধাবীকে বৃত্তি দিলো খাজা মোজাম্মেল ফাউন্ডেশন

সিরাজগঞ্জ সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশনের বৃহৎ বৃত্তি প্রদান অনুষ্ঠান।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি)  সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  সিরাজগঞ্জ জেলার সব উপজেলার ১১০টি শিক্ষা প্রতিষ্ঠানের অষ্টম ও দশম শ্রেণীর ৬২০ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেছে মানবকল্যানমুখী ফাউন্ডেশন খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন।

উৎসবমুখর এ অনুষ্ঠানে জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও সমাজের বিভিন্নস্তরের পেশাজীবি মানুষের উপস্থিতিতে ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান ও প্রধান অতিথি খাজা টিপু সুলতান মেধাবী ছাত্র-ছাত্রীর মাঝে বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করেন। 

সিরাজগঞ্জ জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মীর মোহম্মদ মাহবুবুর রহমান অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। 

সিরাজগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আরিফুর রহমান মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনিসুর রহমান, জেলা শিক্ষা অফিসার কাজি সলিম উল্লাহ ও বেলকুচি থানার অফিসার ইন-চার্জ মোঃ আসলাম হোসেন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

সোহাগপুর নতুন পাড়া আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ সাজ্জাদুল হক রেজা ও প্রধান শিক্ষক মোঃ মেহেদী মাসুদ শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন। 

ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় মেধাভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান “মেধায় মাতি” পর্বটি উপস্থিত সকলেই অনুষ্ঠানে আনন্দে মাতিয়ে রাখে।

ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলান ভুঁইয়া রোমেলের সার্বিক সমন্বয়ে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ,  বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোঃ শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ।

উল্লেখ্য, ২০০১ সালে খাজা মোজাম্মেল হক (রঃ) ফাউন্ডেশন বৃত্তিপ্রদান কার্যক্রমের পাশাপাশি আরো ২টি মানবকল্যানমুলক কার্যক্রম করে আসছে সারাদেশজুড়ে। অভিজ্ঞ ডাক্তারের সমন্বয়ে ঢাকার শ্যামলীবাগ শ্যামলীতে ও শ্রীমঙ্গলের জান্নাতুল ফেরদৌস কমপ্লেক্সে বিনামুল্যে চিকিৎসাপত্র প্রদান কেন্দ্রের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা এবং শুধুমাত্র খাজা শাহ ইউনুছ আলী এনায়েতপুরী (রঃ) এর নেছবতভুক্ত অসচ্ছল কর্মক্ষম ভক্তবৃন্দের মাঝে ‘ছাদকা- ই – জারিয়া’ হিসেবে এককালীন মুলধন প্রদান করে আসছে।  


একাত্তর/এআর