চাঁপাইনবাবগঞ্জে উপ নির্বাচনে বিজয়ী আব্দুল ওদুদের অনুসারীদের গাড়ির অদূরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এক যুবক আহত হয়েছেন। তাকে প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ও পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের বাইরে এ ঘটনা ঘটে।
আহত যুবকের নাম আনোয়ার আলী। তিনি জেলা শহরের মসজিদ পাড়া মহল্লার বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে সদ্য বিজয়ী সংসদ সদস্য আব্দুল ওদুদের কর্মী ও সমর্থকরা দলীয় কার্যালয়ে বাহিরে একটি মাইক্রোবাসে অবস্থান করছিলেন। এসময় দুর্বৃত্তরা কার্যালয়ের বাইরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, কারণ মার খেয়ে থানায় কেন
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) চৌধুরী মাহফুজ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
একাত্তর/এসি