ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, কারণ মার খেয়ে থানায় কেন

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:০৮ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিপক্ষের হামলায় হাত ভেঙে থানায় অভিযোগ জানানোয় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন। তাদের বিভিন্ন হাসপাতাল, ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বড়ইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বড়ইবাড়ি গ্রামের হারিজ মিয়া গোষ্ঠী ও সোলেমান মিয়া গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জেরে বৃহস্পতিবার সোলেমান মিয়ার লোকজন হারিজ মিয়ার গোষ্ঠীর জালাল নামে একজনকে মেরে হাত ভেঙে দেয়। এ ঘটনার পর শুক্রবার আহত জালাল সরাইল থানায় অভিযোগ জানাতে যায়। এতে ক্ষুব্ধ হন সোলেমানের গোষ্ঠীর লোকজন। এতে তারা হারিজের গোষ্ঠীর লোকজনের ওপর হামলা চালায়। পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। 

image


আরও পড়ুন: ঢাকা ওয়াসায় আজগুবি কাণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে জড়িতদের ধরতে অভিযান চলছে। বিশৃঙ্খলা এড়াতে সেখানে পুলিশ দায়িত্ব পালন করছে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর