লক্ষ্মীপুরে পিকাপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সুতার গোফটা এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. সিরাজ ও নুরনবী। তাদের মধ্যে সিরাজ পিকাপ ভ্যানের সহকারী ও নুরনবী ইটভাটার শ্রমিক। তারা উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরমনসা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, পিকাপ ভ্যানটি ইট বোঝাই করে লক্ষ্মীপুরের দিকে যাওয়ার পথে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এক পর্যায়ে পিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে সামনের অংশ দুমড়েমুচড়ে গিয়ে দুই জন গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় আবারও সব আদালত বর্জন আইনজীবিদের
লক্ষ্মীপুর সদর মডেল অফিসার ইনচার্জ মোসলে উদ্দিন বলেন, ঘটনা তদন্ত চলছে। আইনি ব্যবস্থা নেওয়া হচেছ।
একাত্তর/এসি