ব্রাহ্মণবাড়িয়ায় আবারও সব আদালত বর্জন আইনজীবিদের

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪৬ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় দুই বিচারকের অপসারণ দাবি পূরণ না হওয়ায় আবারও সব আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবিরা। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর সাধারণ সভা করে আইনজীবি সমিতি এই সিদ্ধান্ত নেয়। পরে বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

আইনজীবিরা জানান, বুধবার (৮ ফেব্রুয়ারি) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। 

সবশেষ কর্মসূচি অনুযায়ী সাত ফেব্রুয়ারি পর্যন্ত আইনজীবিরা জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন কর্মসূচি পালনের ঘোষণা দেন। এক ফেব্রুয়ারি সাধারণ সভা করে ওই সিদ্ধান্ত নেন আইনজীবিরা। 

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ শারমিন নিগার ও নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল -১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ ফারুকের অপসারণ এবং জেলা জজের নাজির মুমিনুলের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে গত পাঁচ জানুয়ারি থেকে পর্যায়ক্রমে সব আদালত বর্জন করে আসছেন জেলা বারের আইনজীবিরা। 

এক পর্যায়ে জেলা ও দায়রা জজ এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালত বর্জন অব্যাহত রেখে বাকি সব আদালতের কার্যক্রমে অংশ নেন আইনজীবিরা।

আরও পড়ুন: হাফেজি শেষ করা শিশুর লাশ উদ্ধার, পায়ুপথে নির্যাতনের চিহ্ন

সাত ফেব্রুয়ারির মধ্যে আইনজীবিদের দাবি পূরণ না হলে ওই দিন বিশেষ সাধারণ সভা করে সব আদালত বর্জনের মতো কঠোর কর্মসূচি গ্রহণ করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র থেকে জানানো হয়েছিলো। 

জেলা আইনজীবি সমিতির সভাপতি মো. তানবীর ভূঞা জানান, সাত ফেব্রুয়ারি পর্যন্ত দুটি আদালত বর্জনের কর্মসূচি বাড়ানো হয়। তখন বলা হয়, উল্লেখিত সময়ের মধ্যে দাবি পূরণ না হলে সভা করে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করা হবে। সেই মোতাবেক দাবি পূরণ না হওয়ায় আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সাধারণ সভায় উপস্থিত সকল আইজীবিদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
কিশোরগঞ্জে প্রাইভেট টিউশনির বকেয়া টাকা চাওয়ায় সিঁথি সীমিতা (২৮) নামে এক শিক্ষককে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেছেন এক শিক্ষার্থীর মা।
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর