চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রসহ চোরচক্রের তিনজন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ ফেব্রুয়ারি) মিরসরাই থানা পুলিশের অভিযানে তারা গ্রেপ্তার হন।
জানা গেছে, গ্রেপ্তারকৃত হুমায়ন কবির ও দেলোয়ার হোসেন নোয়াখালী জেলার এবং আক্তারুজ্জামান রাজু চট্টগ্রামের বায়েজিদ এলাকার বাসিন্দা।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দশটি ল্যাপটপ, দুইটি কার্তুজ, একটি দেশীয় অস্ত্র, দুইটি মোবাইল ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।
আরও পড়ুন: দাদন হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, গ্রেপ্তারকৃতরা এর আগেও বিভিন্ন সময়ে মিরসরাই উপজেলার বিভিন্ন স্কুল এবং ইউনিয়ন পরিষদে চুরির সাথে জড়িত ছিলেন। তাদের বিরুদ্ধে মিরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
একাত্তর/জো