হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারি আটক

নোয়াখালীর সেনবাগের কাবিলপুরে ফেনী-নোয়াখালী মহাসড়কে সুগন্ধা যাত্রী বাহি বাস তল্লাশি করে মাদক কারবারি নূর নবী (২০)কে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ সময় তার নিকট এক হাজার সাতশ' ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। 

রোববার রাত সাড়ে ১২ টার সময় ফেনী-নোয়াখালী মহাসড়ক সংলগ্ন হজনীখাল বিটি মার্কেটস্থিত কবির হোটেল এন্ড রেন্টুরেন্টের উত্তর পার্শ্বেএ অভিযান পরিচালনা করা হয়।  

আটককৃত মাদককারবারি বাড়ি কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউপির,পশ্চিম সাতঘরিয়া পাড়ার  মধ্য হ্নীলা গ্রামে ।

নোয়াখালী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারি পরিচালক আবদুল হামিদ জানান গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রোববার রাত সাড়ে ১২ টার সময় ফেনী-নোয়াখালী মহাসড়কে ফতেহপুর সুগন্ধা যাত্রীবাহী বাস তল্লাশি করে উক্ত মাদক কারবারিকে আটক করা হয় এবং তার দেহ তল্লাশী করে জিন্স প্যান্টের ভিতরে নাভির নীচে তলপেটে কালো স্কচট্যাপ দ্বারা আটকানো অবস্থায় তিনটি জিপারলকযুক্ত স্বচ্ছ পলি প্যাকেটের দু’টি থেকে এক হাজার সাতশ' ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। 

এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান এই কর্মকর্তা।


একাত্তর/এআর