কুমিল্লার সদর দক্ষিণ এলাকা থেকে ৪০০ পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে আটক করে পুলিশ।
শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোররাতে সদর দক্ষিণ থানার এসআই শাহীনুর ইসলাম ও এসআই মাহফুজুর রহমান -এর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে সদর দক্ষিণ উপজেলার উত্তর রামপুর জননী পার্সেল সার্ভিসের সামনে থেকে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের দুইজনকে আটক করে।
আটককৃত দু’জনের কাছ থেকে ছোট পলি প্যাকেটের মধ্যে ২০০ পিস করে মোট ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের লায়লা বেগম (২৮) ও মো. হারুন (২৯) ।
আরও পড়ুন: প্রেমের ফাঁদে ফেলে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী জানান, আটককৃতরা কক্সবাজার থেকে মাদক প্রায় সময় দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করতেন। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার সকালে অভিযুক্ত দুই রোহিঙ্গাকে আদালতে সোপর্দ করা হয়।
একাত্তর/আরএ