বগুড়ার শেরপুরের শেরুয়া বটতলা ভবানীপুর আঞ্চলিক সড়কের আন্দিকুমড়া পূর্ব পাড়ায় সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে একটি মাটি বোঝা ড্রামট্রাকের চাকায় পিষ্ট হয়ে ওই শিশুর মৃত্যু হয়।
নিহত শিশু মায়া খাতুন (৫) উপজেলা শাহ বন্দীগী ইউনিয়নের আন্দিকুমড়া পূর্বপাড়া গ্রামের মিরাজুল ইসলামের মেয়ে।
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিলো শিশুটি। এসময় মাকড়খোলা এলাকায় খাজা বাড়িয়া কনস্ট্রাকশনের মালিক আব্দুল খালেকের মাটির পয়েন্টের থেকে মাটি বোঝাই একটি ড্রামট্রাক দ্রুত গতিতে শেরুয়া বটতলা ভবানীপুর আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়ার পথে আন্দিকুমড়া পূর্ব পাড়া এলাকায় মায়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
শেরপুর থানার এসআই মিথুন জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে আইনি প্রক্রিয়া শেষে শিশুটির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।
আরও পড়ুন: ফুল দিতে গিয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মারামারি, আহত ছয়
উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা জানান, অবৈধভাবে মাটি খননের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একাত্তর/আরএ