ফুল দিতে গিয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মারামারি, আহত ছয়

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:১৬ পিএম

শহীদ মিনারে ফুল দিতে গিয়ে মাইকে নাম ঘোষণা আগে-পরে হওয়া নিয়ে সংঘর্ষে জড়িয়েছে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের দুটি পক্ষ। এসময় তাদের হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের নেতা-কর্মীরাও। এতে অন্তত ছয় জন আহত হয়েছেন। সংঘর্ষের কারণে শহীদ বেদিতে আসা অনেক মানুষ আতঙ্কে ফুল না দিয়েই ওই এলাকা ত্যাগ করেছেন।

আহত তিন জনের নাম জানা গেছে। তারা হলেন- সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা সানজিদ কাজল ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা জসিম উদ্দিন।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকালে জেলার  সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠে অবস্থিত শহীদ মিনারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

image


পুলিশ, দলীয় নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, আধিপত্য বিস্তার নিয়ে জেলা শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এদিন সকাল ৯টার দিকে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা ফুল দিতে আসেন। সেখানে জেলা আওয়ামী লীগের পর একে একে জেলা যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগ ভাষা শহীদদের শ্রদ্ধা জানায়। এ সময় শ্রমিক লীগের দুই পক্ষের নেতা-কর্মীরা আলাদা ব্যানারে ফুল দেওয়ার জন্য শহীদ মিনারের সামনে অবস্থান নেন।

পরে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান ফুল দেওয়ার জন্য জেলা শ্রমিক লীগের নেতা আবদুল জলিলের নাম ঘোষণা করেন। এ সময় জেলা শ্রমিক লীগের আরেক নেতা বাবুল সরকারের অনুসারীরা প্রতিবাদ করেন। তখন শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। 

একপর্যায়ে বাঁশের লাঠি নিয়ে নেতা-কর্মীরা পাল্টাপাল্টি ধাওয়া শুরু করেন। জেলা যুবলীগের নেতা-কর্মীরা শ্রমিক লীগ নেতা জলিলের পক্ষে এবং স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা বাবুল সরকারের পক্ষ হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে দলের জ্যেষ্ঠ নেতা ও পুলিশের হস্তক্ষেপে প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

image


জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান বলেন, দলের জ্যেষ্ঠ নেতাদের পরামর্শেই শ্রমিক লীগের নেতা জলিলের নাম ঘোষণা করা হয়। তবে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এ ধরনের ঘটনা কাম্য নয়। 

আরও পড়ুন: ভাষার জন্য প্রথম শহীদ রফিকের আঙিনায় মানুষের ঢল

সংঘর্ষের ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন বলেন, আমি ফুল দেওয়ার পর সভাপতির বক্তব্য দিয়ে শহীদ মিনার থেকে চলে আসি। পরে অনাকাঙ্খিত ঘটনার খবর শুনেছি। এমন ঘটনার তীব্র নিন্দা জানাই।

এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল রউফ সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে এ বিষয়ে কোনো পক্ষ এখন পর্যন্ত অভিযোগ করেনি। 


একাত্তর/এসি

মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
পাঁচ দিনের আনন্দময় আর জমকালো পূজা-অর্চনা, ধূপ-ধুনোর মিষ্টি সুবাস আর ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের মধুর সমাপনী ঘটল। বিষাদের সুর আর গঙ্গার নীল জলরাশিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ধরাধাম ছেড়ে কৈলাসে ফিরে...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
জাপানের উত্তর-পূর্ব উপকূলে সুনামি যখন সবকিছু কেড়ে নিয়েছিলো, তখন সমুদ্রের বিশাল জলরাশি শুধু ঘরবাড়িই ভাসিয়ে নেয়নি, ভেঙে চুরমার করে দিয়েছিল বহু ভালোবাসার গল্পও। তবে সেই দানবীয় সাগরের জলরাশিই আজ এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর