যশোর জেলার বহুল আলোচিত ও কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ও যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোছা. লিলি বেগমকে (৬০) গ্রেপ্তার করেছে র্যাব-৩।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে যশোরের বেনাপোলে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, লিলি বেগম যশোরের বেনাপোল এলাকার একজন সিন্ডিকেট মাদক কারবারি। তিনি সীমান্ত এলাকা থেকে মাদক ক্রয় করে নিজ হেফাজতে হেরোইন রেখে যশোরসহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে আসছেন।
তিনি জানান, ১৯৯০ সালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর লিলি বেগমের নামে গ্রেপ্তারি আদেশ হলে তিনি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাকি দিয়ে পুনরায় মাদক কারবার করে আসছিলেন।
আরও পড়ুন: সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত
আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার কৃতকর্মের বিষয়টি স্বীকার করেছেন জানিয়ে র্যাব-৩ অধিনায়ক বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
একাত্তর/এসজে