সাভারে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রাজমিস্ত্রি নিহত

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪২ পিএম

সাভারে গ্রাম থেকে ফেরার সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন।

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) ভোরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভার বাজার বাসস্ট্যান্ড রাজালাখ ফার্ম এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত সোহেল মিয়ার (২৬) বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ থানায়। তিনি সাভারের মজিদপুরে পরিবারসহ বসবাস করতেন ও পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের স্ত্রীর বরাত দিয়ে পুলিশ জানায়, স্ত্রী মুন্নী খাতুন ও শিশুসন্তানকে নিয়ে সোহেল মিয়া গ্রামের বাড়ি রংপুর থেকে বাসে এসে ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ডে রাজালাখ ফার্মের সামনে নামেন। 

এসময় আগে থেকে সেখানে ওঁত পেতে থাকা একদল ছিনতাইকারী তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সোহেল বাঁধা দেন। পরে ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

আরও পড়ুন: অটোরিকশা ছিনতাই করতে বন্ধুকে খুন, তিনজন আটক

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস আহমেদ জানান, খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

তিনি আরও জানান, ছিনতাইকারীদের আটকের জন্য থানার একাধিক দল কাজ করছে। 


একাত্তর/এসজে

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) ‘জুলাই পদযাত্রা’র সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় আটক যুবলীগের সাবেক এক সাধারণ সম্পাদকসহ দুই নেতাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা পরবর্তী সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 
ঢাকার আশুলিয়ায় মোটরসাইকেলে করে এসে আলাদা স্থানে দুই ভাইকে গুলি করে পালিয়েছে দুর্বৃত্ত। গুলিবিদ্ধ দুই ভাইকে উদ্ধার করে ঢাকা মেডিক্যার কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে। তাদের পায়ে এবং পিঠে...
ঢাকার আশুলিয়ায় প্রকাশ্যে গুলির ঘটনাকে কেন্দ্র করে পরিচালিত অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ রুবেল নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর