চট্টগ্রামে এক লক্ষ ৬০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, একটি রিভলবার ও ৪০ রাউন্ড কার্তুজসহ কার্গো ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে একটি প্রেস ব্রিফিং করে অতিরিক্ত পুলিশ সুপার কবির আহমেদ এসব তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, লোহাগাড়া উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি এলাকায় ঢাকাগামী একটি কার্গো ট্রাক থামিয়ে এর চালক ও হেলপারের শরীর ও ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। পরে ড্রাইভারের সিটের পিছনে মুল বডির খালি অংশে স্কচটেপ মোড়ানো ১৬টি প্যাকেটে এসব ইয়াবা পাওয়া যায় যার আনুমানিক মূল্য চার কোটি ৮০ লক্ষ টাকা।
আরও পড়ুন: গাজীপুরে গার্মেন্টস কারখানা ও ইলেকট্রিক গোডাউনে আগুন
এছাড়াও চালকের পকেট থেকে রিভলবার ও গুলি পাওয়া যায়। এ ব্যাপারে লোহাগাড়া থানায় আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ।
একাত্তর/জো