নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম।
সোমবার দুপুরে নিহতদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথে দেখা করেন তিনি এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির আশ্বাস দেন।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুব আলম, ওসি তদন্ত আহসান উল্লাহসহ অন্যান্য পুলিশ সদস্যরা।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি খুঁজতে দুদককে নির্দেশ
এর আগে রোববার দুপুরে সোনারগাঁয়ের কাচঁপুর পাঁচপাড়া এলাকায় জমিসংক্রান্ত বিরোধের জেরে আপন চাচাতো ভাই মোস্তফা, মফিজুল, মারুফ গংদের হাতে নির্মমভাবে খুন হন আপন দুই ভাই আসলাম সানি ও সফিকুল ইসলাম রনি।
তাদের আরেক ভাই রফিকুল ইসলাম এখনও চিকিৎসাধিন রয়েছেন। এ ঘটনায় অভিযুক্তদের বাড়িতে রোববার রাতে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করে বিক্ষুব্ধ এলাকাবাসী।
একাত্তর/আরবিএস