নাতনিকে গলাটিপে মারলো নানি

আপডেট : ৩১ মে ২০২৫, ০৭:০২ পিএম

সিরাজগঞ্জের এনায়েতপুরে নাজিয়া আক্তার লাবনী (৮) নামের এক শিশুকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিশুর নানি লালবানুকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ মে) দিনগত রাতের দিকে লাবনীর নানা ব্রাহ্মণগ্রামের মৃত শুকুর আলী সরকারের বাড়ি এঘটনা ঘটে।

শনিবার দুপুরের দিকে নিহতের বাবা নাহিদ আলম স্ত্রী ও শাশুড়িসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

শিশুর বাবা নওগাঁ জেলার আত্রাই উপজেলার পতিসর গ্রামের নাহিদ আলম ঢাকায় কর্মরত। মা নার্গিস খাতুনের সঙ্গে নানা বাড়িতে থেকে স্থানীয় খাজা ইউনুস আলী ইংলিশ মিডিয়াম স্কুলে নার্সারিতে পড়াশোনা করতো লাবনী।

শিশুর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, প্রায় তিন বছর ধরে লাবনী তার নানা বাড়িতে থেকে পড়াশোনা করছে। বাবা চাকরির জন্য ঢাকাতে থাকেন। শিশুর মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় গত ৩ থেকে ৪ মাস ধরে মায়ের সাথেই লাবনী নানা বাড়িতেই ছিলো। তবে মাঝে মধ্যেই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নানি তাকে শারীরিক নির্যাতন করতো।

এছাড়া বাবা খরচের টাকা দিলেও মেয়েকে দিতো না বলে অভিযোগ করেছেন নিহতের দাদা আব্দুস ছালাম প্রামানিক।

নিহত লাবনীর বাবা নাহিদ আলমের দাবি, পরিকল্পিতভাবে তার মেয়েকে হত্যা করা হয়েছে। তিনি এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান।

এনায়েতপুর থানার ওসি আনায়ারুল ইসলাম জানান, মরদেহের মাথা ও গলায় আঘাতের দাগ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
সিরাজগঞ্জের গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অডিট চলাকালে কীটনাশক সেবন করে আত্মহত্যা করেছেন শাখা ব্যবস্থাপক। এ ঘটনার পর ব্যাংকের অন্য কর্মকর্তা ও বিক্ষুব্ধ জনতার হাতে অবরুদ্ধ হওয়া অডিট কমিটির তিন...
অবৈধভাবে সার মজুত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড পাওয়া সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মনিরুল ইসলামের প্রাথমিক সদস্যপদ (রুকুনিয়ত) বাতিল করা হয়েছে। বাংলাদেশ...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক...
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর