কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় সন্দেহভাজন গ্রেপ্তার

পুলিশের জোর তদন্ত

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং কেএম ফিরোজ শাহরিয়ারের একমাত্র ছেলে স্কুলছাত্র ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধারের পর এক সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে কুমিল্লার কোটবাড়ি এলাকার দক্ষিণ মোড়ের পাশের একটি জঙ্গল থেকে সপ্তম শ্রেণির এই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়ার পর নিখোঁজ থাকা কিশোরের পরিবার, স্বজন এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবারসহ স্থানীয়দের মাঝে গভীর শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, নিহতের কাছে থাকা দামী মুঠোফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ছবি: একাত্তর
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিকেল ৩টার দিকে কোটবাড়ির গন্ধমতী এলাকার নিজস্ব বাসা থেকে মায়ের একটি আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয় অপ্রতিম। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও সে বাসায় না ফেরায় এবং কোনো খোঁজ না পাওয়ায় তার মা ড. নাহিদা বেগম ফেসবুকে সহায়তার আকুতি জানিয়ে পোস্ট দেন ও সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

পুলিশের ট্র্যাকিং অনুযায়ী শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ফোনটির অবস্থান গন্ধমতী এলাকায় দেখা গেলেও এরপর সেটি বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ব্যাপক খোঁজাখুঁজির পর শনিবার দুপুরে কোটবাড়ির জঙ্গল থেকে পুলিশ অপ্রতিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল হাসপাতালের মর্গে পাঠায়।

হত্যাকাণ্ডের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমানের নেতৃত্বে সদর দক্ষিণ থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের (ডিবি) একাধিক দল ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করে।

শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে শনিবার কোটবাড়ির বাসভবনে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী   ছবি: একাত্তর
কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, গুরুত্বের সাথে রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে এবং ইতোমধ্যে কিছু সুনির্দিষ্ট ক্লু পাওয়া গেছে। এ ঘটনার সাথে জড়িত সন্দেহে গ্রেপ্তার হওয়া একজনকে পুলিশি হেফাজতে রেখে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় না আনা পর্যন্ত পুলিশ নিরবচ্ছিন্নভাবে তদন্ত চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

এদিকে মর্মান্তিক এই ঘটনার পর শোকসন্তপ্ত পরিবারের সাথে দেখা করতে শনিবার কোটবাড়ির বাসভবনে যান কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি একমাত্র সন্তানকে হারিয়ে ভেঙে পড়া বাবা-মাকে সমবেদনা জানান এবং দোষীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। স্বজনদের পাশাপাশি এলাকাবাসীর দাবি, অবিলম্বে মূল ঘাতকদের চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।

একাত্তর/এআরএস
কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক সহযোগিতার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আওয়ার লেডি অব...
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শুক্রবার সকালে...
বদলি খেলোয়াড় মোহাম্মদ ইব্রাহিমের জাদুকরী এক ভলিতে সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক জয় দিয়ে নিজেদের মিশন শুরু করেছে বাংলাদেশ। বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত উত্তেজনাপূর্ণ ম্যাচে ভুটানকে ১-০...
পরিদর্শক পদ থেকে পদোন্নতি দিয়ে পুলিশের ৭৮ কর্মকর্তাকে সহকারী পুলিশ সুপার (এএসপি) করা হয়েছে।
সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে কোনো অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় ১১২ জন দক্ষ পুরুষ কর্মী নিয়োগ দেওয়া হবে।
নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা, শিক্ষা ও নেতৃত্ব বিকাশে সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর