সীতাকুণ্ডে আগুনে পুড়ে জাহাজ ভাঙা শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি জাহাজ ভাঙার ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনে পুড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে বার আউলিয়া শিপইয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত শ্রমিকের নাম মো. আশরাফ মোল্লা। তিনি নড়াইলের লোহাগাড়া থানার কুমারডাঙা এলাকার বাসিন্দা। 

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পুলিশ পরিদর্শক আলাউদ্দিন তালুকদার জানান, জাহাজ ভাঙার ইয়ার্ডে জাহাজ কাটার সময় আগুনে দগ্ধ হন মো. আশরাফ মোল্লা। পরে সেখান থেকে তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে এনে ভর্তি করা হয়। 

আরও পড়ুন: লক্ষ্মীপুরে ১৬৫ জনকে আসামি করে মামলা, গ্রেপ্তার চার

পরে শারীরিক অবস্থার অবনতি হলে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালের বার্ন ইউনিটে আশরাফের মৃত্যু হয় বলে জানান তিনি। 


একাত্তর/এসজে