সুনামগঞ্জে মহাসড়কে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু ও আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মার্চ) সকালে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের হালুয়ারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চট্টগ্রামের নাসির আলম (২৮) ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাদিউল ইসলাম কামালী (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি ট্রাক ও জগন্নাথপুর থেকে সুনামগঞ্জের উদ্দেশ্য আসা সিএনজি চালিত অটোরিকশার মধ্যে হালুয়ারগাঁও এলাকায় মুখোমুখি সংঘর্ষে হয়। এসময় সিএনজিতে থাকা দুইজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এছাড়াও গুরুতর আহত আরও দুইজনকে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: আধিপত্য বিস্তারের জেরে কুপিয়ে ও পিটিয়ে তরুণ খুন
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ট্রাকের চালককে আটক ও ট্রাকটি জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।
একাত্তর/জো