গোয়ালন্দে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

রাজবাড়ীর দৌলত‌দিয়া মু‌ক্তি ম‌হিলা সমিতির নির্মাণাধীন ঘরের ভেতর থেকে মা‌টি চাপা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল ১০টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তির নাম বা পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় মু‌ক্তি ম‌হিলা সমিতির কর্মচারী নির্মাণাধীন ঘরে পানি দিতে আসলে অজ্ঞাত ওই যুবকের মাটি চাপা দেওয়া এক হাতের কিছু অংশ দেখতে পেয়ে চিৎকার করে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এসে থানায় খবর দেয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

গোয়ালন্দ ঘাট থানার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, খবর পেয়ে দৌলত‌দিয়া মু‌ক্তি ম‌হিলা সমিতির নির্মাণাধীন ঘরের মাটি চাপা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে জখমের চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: হত্যা মামলায় স্বামী-স্ত্রী ও তিন ছেলের যাবজ্জীবন

ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানাচ্ছে পুলিশ।

ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও এসআই মিজানুর রহমান।


একাত্তর/আরএ