নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জ অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২২ মার্চ) মূল্যতালিকা না টাঙ্গানো, ক্রয়ের পর রশিদ সংরক্ষণ না করা, বিক্রির পর রশিদ না দেওয়াসহ বিভিন্ন অভিযোগে জরিমানা করা হয় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, মূল্যতালিকা না টাঙানো ও বিক্রির পর ক্রেতাকে রশিদ না দেওয়ায় কয়েকটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়। সেইসাথে সামনের দিনে এসব কারসাজি না করতে তাদেরকে সতর্ক করে দেওয়া হয়।
আরও পড়ুন: অভিযুক্তকে না পেয়ে দুই শিশুসহ স্ত্রীকে হাজতে!
ম্যাজিস্ট্রেট আরও বলেন, রমজানের আগে চট্টগ্রামের বাজার যাতে স্থিতিশীল থাকে এবং পণ্যের দাম নিয়ে কোন মধ্যস্বত্বভোগী যেন বাজারকে অস্থিতিশীল করতে না পারে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বাজার তদারকিতে মাঠে কাজ করছে ৪০টির বেশি টিম।
একাত্তর/এসজে