হবিগঞ্জে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার

হবিগঞ্জের চুনারুঘাটে স্বামী-স্ত্রী ও সন্তানসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে গাদিশাইল গ্রাম থেকে ওই তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। 

জানা গেছে, নিহতরা হলেন ওই গ্রামের সূয্যুল হক (৪৫), তার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও সন্তান ইয়াছিন মিয়া (১০)। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হক জানান, বিকেলে একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় সূয্যুলের মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন । একই সময়ে বসতঘরের খাটে প্রতিবন্ধী সন্তান ও খাটের নীচ তার স্ত্রীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।  

আরও পড়ুন: বাস-ট্রাক ও মোটরসাইকেল ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত

হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এসএম মুরাদ আলি জানান, পরিবারটি অর্থনৈতিকভাবে অসচ্ছল। সূয্যুল হক তার স্ত্রী ও সন্তানকে হত্যার পর নিজে আত্মহত্যা করেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। ময়নাতদন্তের পর বাকিটা বলা যাবে।


একাত্তর/জো