পিরোজপুরে স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা

পিরোজপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।

রোববার (২৬ মার্চ) সকালে পিরোজপুর শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়।

রাষ্ট্রের পক্ষে প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান। এ সময় পিরোজপুরের বিভিন্ন সংগঠন, রাজনৈতিক দল, স্কুল-কলেজের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। 

এরপর সকাল আটটায় পিরোজপুর জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জামালপুরে রাজাকারমুক্ত বাংলাদেশ বিনির্মাণে শপথ

কুচকাওয়াজের পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা দেয়া হয়।


একাত্তর/জো