ভরা মৌসুমেও নেই ইলিশ, ‘চায়না দুয়ারি’ জালে সঙ্কটে দেশি মাছ

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ১১:৩০ এএম

ভরা মৌসুমেও বাজারে নেই কাঙ্ক্ষিত ইলিশ। বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হলেও জেলেদের জালে প্রত্যাশা অনুযায়ী ইলিশ বা অন্য কোনো সামুদ্রিক মাছ মিলছে না। এতে বাজারে মাছের সরবরাহ আশঙ্কাজনকভাবে কমেছে, আর হু হু করে বাড়ছে দাম। কেবল সামুদ্রিক মাছই নয়, নদী-নালা ও খালে-বিলে আগের মতো পাওয়া যাচ্ছে না দেশীয় প্রজাতির মাছও।

পিরোজপুরের স্থানীয় মৎস্য বাজারগুলোতে এখন ক্রেতাদের চোখেমুখে হতাশা। মাছের বাজার অস্থির হয়ে ওঠায় চরম ভোগান্তিতে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ মানুষ।

দেশীয় মাছের এই সঙ্কটের নেপথ্যে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালকে দায়ি করছেন স্থানীয় ব্যবসায়ীরা। তাদের অভিযোগ, নদী-নালা ও অন্য জলাশয়ে অবাধে ক্ষতিকর এই জালের ব্যাপক ব্যবহারের ফলে ছোট পোনা থেকে শুরু করে ডিমওয়ালা মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। ফলে প্রজনন ও প্রাকৃতিক বিস্তার মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় দিন দিন কমে যাচ্ছে মুক্ত জলাশয়ের মাছের উৎপাদন।

অন্যদিকে, সাগরে অনিয়ন্ত্রিতভাবে বাণিজ্যিক ট্রলিং ফিশিং জাহাজ চলাচলের কারণে মাছের রেণু ও পোনা নষ্ট হচ্ছে বলে ধারণা মাছ ব্যবসায়ীদের। এ কারণে সমুদ্র উপকূলের কাছাকাছি জালের মধ্যে কাঙ্ক্ষিত মাছের দেখা মিলছে না।

সামুদ্রিক ও দেশীয় উন্মুক্ত জলাশয়ের মাছের সঙ্কটে বাজারে একমাত্র ভরসা হয়ে উঠেছে চাষের মাছ। তবে সম্প্রতি পোল্ট্রি ও মাছের খামারে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় চাষের মাছের দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে।

পিরোজপুর জেলা সদরের বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, মাছের দর সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ ক্রেতারা। বাজারে ছোট আকৃতির ইলিশ বা জাটকা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,২০০ টাকায়। আর মাঝারি থেকে বড়ো আকারের ইলিশ প্রতি কেজি ১,৬০০ থেকে ৩,০০০ টাকা পর্যন্ত ঠেকেছে।

এছাড়া অন্য সামুদ্রিক মাছ গড়ে প্রতি কেজি ৪৫০ থেকে ১,২০০ টাকায় বিক্রি হচ্ছে। এর মধ্যে রূপচাঁদা বিক্রি হচ্ছে প্রতি কেজি ১,০০০ থেকে ১,২০০ টাকায়।

চাষের মাছ প্রকারভেদে প্রতি কেজি ২০০ থেকে ৭০০ টাকা, রুই ২৫০ থেকে ৪৫০ টাকা, পাঙাশ ২২০ থেকে ২৫০ টাকা এবং মরম মাছ ৪০০ থেকে ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের চড়া দামের প্রভাবে পোল্ট্রি ও মুরগির বাজারেও দাম চড়া। বর্তমানে ব্রয়লার প্রতি কেজি ১৮০-১৯০ টাকা, কক ৩৮০-৪০০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০-৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

স্থানীয়দের মতে, দ্রুত ক্ষতিকর চায়না দুয়ারি জাল ও সাগরে অবৈধ ট্রলিং বন্ধে কার্যকর পদক্ষেপ না নিলে দেশীয় মৎস্য সম্পদ চরম হুমকির মুখে পড়বে।

একাত্তর/এসি
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটাসংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে প্রায় ১০০ মণ ইলিশ। সাগরে কাঙ্ক্ষিত এই ইলিশ পাওয়ার পর তা কুয়াকাটার আলীপুর মৎস্য বন্দরে বিক্রি হয়েছে প্রায় ৩০ লাখ টাকায়।...
মরদেহের মাথা ও কানের পাশে লেগে থাকা ঘুণ পোকার গুঁড়োতেই আটকে যায় তদন্তকারীদের নজর। ক্ষুদ্র এই আলামতই শেষ পর্যন্ত খুলে দেয় ক্লুলেস হত্যার রহস্য।
পটুয়াখালীর কলাপাড়ার কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক ট্রলারে ধরা পড়েছে ৪৬ মণ ইলিশ। শনিবার (৮ আগস্ট) মহিপুর মৎস্য বন্দরের আড়তে নিলামের মাধ্যমে এসব মাছ মোট ৪৮ লাখ ৫০ হাজার টাকায় বিক্রি হয়েছে।
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর