মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সারাদেশের মত চট্টগ্রামেও যথাযথ মর্যাদায় স্মরণ করা হয় দেশের স্বাধীনতা সংগ্রামে যারা জীবন বিসর্জন দিয়েছেন সেই সব বীর শহীদদের।
রোববার (২৬ মার্চ) দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় নগরীর এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত কুচকাওয়াজে অংশ নেন পুলিশ, আনসার, বিএনসিসি ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা। এতে প্রধান অতিথি হিসেবে অভিবাদন গ্রহণ করেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমান।
আরও পড়ুন: বরিশালে নানা আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপিত
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধ-স্বাধীনতা এবং গ্রাম বাংলার প্রকৃতি, জীবন ও সংস্কৃতি তুলে ধরে ডিসপ্লে প্রদর্শন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় ও জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান।
একাত্তর/জো