কুমিল্লায় দুই শিশু হত্যায় এক সৎ ভাইয়ের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার (২৭ মার্চ) কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ নং আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
সাজা পাওয়া আসামি নাম আল শফিউল ইসলাম ওরফে ছোটন (২৩)। তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ রসুলপুর গ্রামের বাসিন্দা।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ২৭ ফেব্রুয়ারি ছোটন দুই সৎ দুই ভাই মেহেদী হাসান জয় (৮) এবং মেজবাউল হক মনিকে (৬) গলাটিপে ও বালিশ চাপা দিয়ে হত্যা করে পালিয়ে যান।
পরে শিশু দুটির মা রেখা বেগম বাদি হয়ে সৎ ছেলে ছোটনের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় থানার মামলা করেন। পরে ওই বছরের পহেলা মার্চ আসামি গ্রেপ্তার হলে জবানবন্দি দেন। এরপর তদন্তে অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. আজিজুল হক আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আরও পড়ুন: সমকামীদের ফাঁদে পড়েন ইমতিয়াজ, হত্যায় গ্রেপ্তার তিন
মামলায় রাষ্ট্রপক্ষে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ, যুক্তিতর্ক ও শুনানি শেষে আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনা করে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়। পরে আদালত তাকে এই সাজা দেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন এপিপি অ্যাড. নজরুল ইসলাম এবং আসামিপক্ষে অ্যাড. মো. কাইমুল হক রিংকু।
একাত্তর/এসি