সমকামীদের ফাঁদে পড়ে খুন হন ইমতিয়াজ

আপডেট : ২৭ মার্চ ২০২৩, ০২:৩০ পিএম

স্থপতি ইমতিয়াজ মোহাম্মদ ভূঁইয়া হত্যা মামলায় তিন জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় হত্যার পর লাশ বহনে ব্যবহৃত প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১১-১৯৪৪) জব্দ করা হয়েছে।

রোববার (২৬ মার্চ) দিবাগত রাতে ঢাকাসহ আশপাশের জেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে একটি সমকামী গ্রুপ কৌশলে ইমতিয়াজকে ডেকে নিয়ে ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল করে। পরে দাবি করা টাকা না পেয়ে হত্যা করে।

গ্রেপ্তাররা হলেন- মো. মিল্লাদ হোসেন মুন্না (১৯), মো. আনোয়ার হোসেন (৩৮) ও এহসান ওরফে মেঘ (২৩)।

সোমবার (২৭ মার্চ) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় তেজগাঁও গোয়েন্দা বিভাগ।

ডিবি জানায়, স্থপতি ইমতিয়াজ হত্যার ঘটনায় জড়িত আরো কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আসামিদের জিজ্ঞাসাদের বরাত দিয়ে ডিবি জানায়, গ্রেপ্তাররা সমকামী এবং হিজড়া সদস্য। তারা গ্রিন্ডার নামের একটি গে চ্যাটিং অ্যাপসের মাধ্যমে সমকামী বিভিন্ন লোকজনকে রুম ডেটের কথা বলে ডেকে আনতো। এরপর বিভিন্ন কায়দায় ব্ল্যাকমেইল করে টাকা পয়সাসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নিতো। সেই সূত্রে গত সাত মার্চ তারা ইমতিয়াজকে ফোন করে কলাবাগান থানার ৭৯/৩, ক্রিসেন্ট রোডের আরাফাতের বাসায় ডেকে নেয়। এক পর্যায়ে  আলিফের সহযোগী আরাফাত, মেঘ, মুন্না ও আনোয়ার রুমে ঢুকে ভিকটিমকে মারধর এবং বড় অংকের টাকা দাবি করে। ভিকটিম টাকা দিতে অস্বীকার করলে আসামিরা তার বুকে, পিঠে আঘাতসহ প্রচণ্ড মারধর করে। এতে ভিকটিমের মৃত্যু হয়। পরে তারা মরদেহ মেঘের প্রাইভেটকারে উঠিয়ে  সিরাজদিখান থানা এলাকার কামারকান্দা গ্রামের নবাবগঞ্জ হাইওয়ে রোডের পাশে ঝোপে ফেলে দেয়।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে চলছে লক্কর-ঝক্কর বাস, ঘটাচ্ছে দুর্ঘটনা

উল্লেখ্য, স্থপতি ইমতিয়াজ তেজগাঁও থানার ডমিসাইল এলাকায় নিজের ফ্ল্যাটে সপরিবারে বসবাস করতেন। গত ৭ মার্চ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। 

পরদিন তার স্ত্রী কলাবাগান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। এর পরদিন সন্ধ্যায় মুন্সিগঞ্জের সিরাজদিখানের চিত্রকোট কামারকান্দা সেতু এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে আদালতের অনুমতিতে ওই মরদেহ উদ্ধার করে শনাক্ত করেছেন ইমতিয়াজের স্বজনেরা। পরে থানায় মামলা দায়ের করা হয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
জাতীয় সংসদে আরও ১০টি সংসদীয় স্থায়ী কমিটি গঠিত হয়েছে এবং একটি কমিটি পুনর্গঠন করা হয়েছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য দূষণমুক্ত নদী ও পরিচ্ছন্ন বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন।
বাংলাদেশ ২০১০ সাল থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত প্রায় ৮২ বিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ নিয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
মানবাধিকার সুরক্ষা জোরদার, জোরপূর্বক গুম প্রতিরোধ এবং সম্পত্তি হস্তান্তরে আজীবন ভোগদখলের অধিকারকে আইনি স্বীকৃতি দিতে জাতীয় সংসদে আজ রোববার তিনটি বিল পাস হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর