সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত বাংলাদেশি সবুজ হোসাইনের আয়েই চলতো পরিবার। মাছ বিক্রেতা বাবার ভরসা ছিলেন তিনি। প্রায় ৩ বছর আগে পরিবারের সহায়তায় সবুজ চাকরির উদ্দেশ্যে সৌদি পাড়ি জমান।
সোমবার (২৭ মার্চ) সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সবুজসহ নিহত হয়েছেন ১৩ জন।
সবুজ লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরমোহনা ইউনিয়নের বাবুরহাট এলাকার রাঢ়ী বাড়ির মাছ ব্যবসায়ী মো. হারুনের বড় ছেলে। তারা চার ভাই-বোন। এরমধ্যে সবুজ পরিবারের দ্বিতীয় সন্তান।
পারিবারিক সূত্রে জানা যায়, শিগগিরই দেশে ফেরার কথা ছিলো সবুজের। এর আগে সে ওমরাহ করবে বলে পরিবারকে জানিয়েছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় সৌদি থেকে খবর আসে সবুজ মারা গেছে।
আরও পড়ুন: সৌদিতে নিহত ১৩ ও আহত ১৭ বাংলাদেশির পরিচয় মিলেছে
এলাকাবাসীরা বলেন, ঘটনাটি দুঃখজনক। ছেলেটি ভালো ছিলো। সবুজের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একাত্তর/আরএ