ফেনীতে বন্যা পরিস্থিতির উন্নতি, ভেসে উঠছে ক্ষতচিহ্ন

আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১১:১১ এএম

ফেনীর বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ফেনী-পরশুরাম সড়কের পানি নেমে গেছে, আশ্রয়কেন্দ্র ছেড়েছেন কয়েক হাজার মানুষ। পানি কমতে শুরু করায় স্পষ্ট হয়ে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। বিভিন্ন সড়ক ভেঙে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচল।

ফেনীর পাঁচটি উপজেলায় শনিবার (১২ জুলাই) নতুন করে কোনো এলাকা প্লাবিত হয়নি। তবে ফুলগাজী উপজেলার বিভিন্ন গ্রামে কিছু সড়ক শুকিয়ে গেলেও বহু গ্রামীণ সড়ক এখন পানির নিচে।

বাসিন্দারা হাঁটু পানি-কোমর পানি মাড়িয়ে চলাচল করছেন, রোদে শোকাচ্ছেন ভেজা মালপত্র। মুহুরি ও সেলোনিয়া নদীর পানি এখনো বিপদসীমার নিচে।

আগামী তিন দিন পানি সমতল কমতে থাকায় পরিস্থিতির আরও উন্নতির আশা করছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।

তবে এ এলাকায় আজ মাঝারি থেকে মাঝারি-ভারি বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এ অবস্থায় দ্রুত পুনর্বাসন ও স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থা দাবি করেছে ‘ঢাকাস্থ ফেনীবাসী’। প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন করে সংগঠনটি।

একাত্তর/আরএ
ফেনীতে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানোর সময় ট্রাকচাপায় এক এসআরবি (সাবেক র‌্যাব) সদস্য নিহত হয়েছেন। 
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর