সৌদিতে নিহত ১৩ ও আহত ১৭ বাংলাদেশির পরিচয় মিলেছে

আপডেট : ২৯ মার্চ ২০২৩, ১২:৪৯ পিএম

সৌদি আরবের আকাবা শারে ওমরাহ যাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ২৪ জন। তাদের মধ্যে রয়েছেন ১৩ বাংলাদেশি। ওই সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ২৩ জন। তাদের মধ্যে ১৭ বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে।।

সোমবার (২৭ মার্চ) সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। সূত্র জানায়, ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে আগুন ধরে যায়। ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে নিহত ১৩ বাংলাদেশির পরিচয় জানায় সৌদিস্থ বাংলাদেশ দূতাবাস

image


তারা হলেন-

১) শহিদুল ইসলাম, পিতা: মো. শরিয়ত উল্লাহ, সেনবাগ, নোয়াখালী।

২) মামুন মিয়া, পিতা: আব্দুল আওয়াল, মুরাদনগর, কুমিল্লা।

৩) মোহাম্মদ হেলাল, নোয়াখালী।

৪) সবুজ হোসাইন, লক্ষ্মীপুর।

৫) রাসেল মোল্লা, মুরাদনগর কুমিল্লা।

৬) মো. আসিফ, মহেশখালী কক্সবাজার।

৭) মো. ইমাম হোসাইন রনি, পিতা: আব্দুল লতিফ, টঙ্গী, গাজীপুর।

৮) রুক মিয়া, পিতা: কালু মিয়া, চাঁদপুর।

৯) সিফাত উল্লাহ, মহেশখালী, কক্সবাজার।

১০) গিয়াস হামিদ, দেবীদ্দার, কুমিল্লা।

১১) মোহাম্মদ নাজমুল, পিতা: কাওসার মিয়া, কোতোয়ালি যশোর।

১২) রনি, পিতা: ইস্কান্দার, যশোর।

১৩) মোহাম্মদ হোসেন, কক্সবাজার।

image

অপরদিকে বুধবার (২৯ মার্চ) ১৭ আহত বাংলাদেশির পরিচয় নিশ্চিত হতে পেরেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সেই ১৭ জন হলেন- চট্টগ্রামের সীতাকুণ্ডের আবুল বাশারের ছেলে সালাহউদ্দিন, ভোলার বুরহান উদ্দিন উপজেলার আল আমিন, লক্ষ্মীপুরের রায়পুরের সিরাজুল্লাহর ছেলে মিনহাজ, চাঁদপুরের কচুয়ার মো. জয়নালের ছেলে জুয়েল, মাগুরার শালিকার জাকির মোল্লার ছেলে আফ্রিদি মোল্লা (পাসপোর্ট নং- EA0231718), লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের আবু সাইদের ছেলে মো. রিয়াজ, মো. সেলিম (পাসপোর্ট নং- A03459571), কুমিল্লার লাকসামের আইয়ুবি আলীর ছেলে দেলোয়ার হোসাইন, মুরাদনগর উপজেলার আব্দুল মালেকের ছেলে ইয়ার হোসাইন, মো. জজ মিয়ার ছেলে মো. জাহিদুল ইসলাম, নোয়াখালীর সেনবাগের আব্দুল লতিফের ছেলে মোহাম্মদ শাহাবুদ্দিন, মাগুরার মোহাম্মদপুরের ফজলুর রহমানের ছেলে মিজানুর রহমান ও যশোর সদরের কাজী আনোয়ার হোসাইনের ছেলে মো. মোশাররফ হোসাইন।

আরও পড়ুন: জ্যাকসন হাইটসে সড়কের নাম ‘বাংলাদেশ স্ট্রিট’

সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-এখবারিয়া টিভি চ্যানেল জানিয়েছে, হতাহতদের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। সৌদি সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালায়।

আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটলো।

একাত্তর/আরএ

ওমানে সড়ক দুর্ঘটনায় আট বাংলাদেশি প্রবাসী শ্রমিক নিহত হয়েছেন। মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
২০১৯ সালে দক্ষিণ আফ্রিকায় আততায়ীদের হাতে ছোট ভাই নিহতের পরে এবার সড়ক দুর্ঘটনায় নিহত হলেন বড় ভাই গিয়াস উদ্দিন মিয়া। এ দুর্ঘটনায় তার দুই ছেলে আহত হয়েছেন। 
অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ২৫২ বাংলাদেশিকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।ফ্রি মালয়েশিয়া টুডের খবরে বলা হয়েছে, শুক্রবার গভীর রাতে দেশটির রাজধানী কুয়ালালামপুরের...
পাঁচ দিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে আবারও এক বাংলাদেশি হত্যার শিকার হয়েছেন। নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে। স্থানীয় সময় রোববার...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর