কুমিল্লায় অস্ত্র ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

কুমিল্লার বরুড়ায় দে‌শীয় পাইগান ও দুই রাউন্ড গুলিসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (৩১ মার্চ) ভোর রা‌তে বরুড়ার চিতড্ডা ইউ‌নি‌য়নের ভঙ্গুয়া ব্রিজের মু‌ড়িয়ারাগামী সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

জানা গেছে, ম‌নির হোসেন (৩৮) বরুড়া ঝলম মোল্লাবা‌ড়ির মৃত আবদুল ম‌মিনের ছেলে। বরুড়া থানায় তার নামে ডাকাতি ও ছিনতাইসহ ২১টি মামলা রয়েছে।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফি‌রোজ আহ‌মেদ জানান, বরুড়া ঝলম ও চিতড্ডা ইউ‌নি‌য়নসহ আশপা‌শের এলাকায় সন্ত্রাস, ডাকাতি, ছিনতাই ও মাদকদ্রব‌্য ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত ছিলেন মনির। গোপন খবরের ভিত্তিতে চিতড্ডার ভঙ্গুয়া ব্রিজের মু‌ড়িয়ারাগামী সড়ক এলাকায় অভিযান চালিয়ে ডাকা‌তির প্রস্তু‌তিকা‌লে অস্ত্র ও গুলিসহ তাকে গ্রেপ্তার করা হয়। 

আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত চার

তার গ্রেপ্তারের খবরে বরুড়ায় স্বস্তি ফিরেছে এবং তার বিরুদ্ধে বরুড়া থানায় আরও এক‌টি মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে বলেও জানান ওসি।


একাত্তর/জো