নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত, আহত চার

আপডেট : ৩০ মার্চ ২০২৩, ১১:০৮ পিএম

পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালীতে নিয়ন্ত্রণহীন এক মোটরসাইকেল আরেক মোটরসাইকেলের পেছনে ধাক্কা দিলে রাস্তায় পড়ে নিহত হয়েছেন নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের আরোহী এক পলিটেকনিক ছাত্র। এসময় ওই দুই মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে একটি যাত্রীবাহী বাস একটি ইজিবাইককে ধাক্কা দিলে আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল পাঁচটায় লেবুখালী কৃষি উদ্যান তত্ত্ব গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত অমি ইসলাম শাওন (২১) বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শেষ বর্ষের ছাত্র এবং পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের গাবুয়া গ্রামের আব্দুর রব তালুকদারের ছেলে। যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে আহত হয়েছেন সাড়ে পাঁচ বছর বয়সের শিশু সাবিয়ান, শাওন শিকদার (২১) ও হাসিব মল্লিক (১৭)। 

প্রত্যক্ষদর্শী ও দুমকি থানা পুলিশ সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে নীলফামারীর সৈয়দপুরগামী তুহিন পরিবহনের যাত্রীবাহী বাসটি বেপরোয়া গতিতে লেবুখালীর ওই এলাকা অতিক্রম কালে বিপরীত দিক থেকে দুই তরুণ পৃথক দুইটি মোটরসাইকেলে বেপরোয়া গতিতে আসছিল। তুহিন পরিবহনের বাসটি একটি ইজিবাইককে অতিক্রমের জন্য ডানে বেশি এসে পড়ায় বিপরীত দিকের ওই দুই মোটরসাইকেল চালক হার্ডব্রেক করেন। এসময় তাল সামলাতে না পেরে নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের বেপরোয়া মোটরসাইকেল চালক শাওন নিয়ন্ত্রণ হারিয়ে সামনের মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে রাস্তায় পড়ে যায়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হলে পুলিশের একটি ভ্যানে করে তাকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

image


প্রত্যক্ষদর্শী ও পুলিশ আরও জানায়, এসময় বাসের চালক ওই দুই মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে সামনের একটি ইজিবাইককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ওই ইজিবাইকের তিনজন আরোহী আহত হন। অপর মোটরসাইকেল চালক সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যান।  

আরও পড়ুন: ভটভটিতে নসিমনের ধাক্কায় নির্মাণ শ্রমিক নিহত

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, নিহতের মরদেহ পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর জখম শিশু সাবিয়ানকে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুমকি থানা পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি আটক করলেও চালক ও হেলপার পলাতক রয়েছে।


একাত্তর/জো

মা, দোয়া কইরো। মাছ পাইলে দুই-তিন দিনের মধ্যে আমি আর আব্বা ফিরমু..."গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের তরুণ জেলে আবু সাইমের শেষ ফোনালাপ ছিল এটিই। মায়ের কাছে করা সেই প্রতিশ্রুতির পর আর কোনো ফোন আসেনি।...
পটুয়াখালীর রাঙ্গাবালীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ট্রলার থেকে পড়ে নিখোঁজ হওয়ার দুইদিন পর ট্রলার মাঝি রুবেল হাওলাদারের (২৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।
পটুয়াখালীর গলাচিপায় উলানিয়া হাট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা দীপা রানী দাসের (৫১) রহস্যজনক ও অস্বাভাবিক মৃত্যুর সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে...
পটুয়াখালীর কলাপাড়ায় কুয়াকাটা-সংলগ্ন গভীর বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়েছে বিরল ও দৃষ্টিনন্দন প্রজাতির দুটি সামুদ্রিক ‘লায়ন ফিশ’ (সিংহ মাছ)। লম্বা কাঁটাযুক্ত পৃষ্ঠীয় পাখনা, পাখার মতো ছড়ানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর