চট্টগ্রামে নিখোঁজের এক সপ্তাহ পর দুই শিশু কন্যাকে উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ। রোববার (২ এপ্রিল) রাতে নগরীর খুলশি ও চাঁন্দগাও এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
সোমবার (৩ এপ্রিল) সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মাহতাবউদ্দিন চৌধুরী এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
মাহতাবউদ্দিন বলেন, ২৭ মার্চ রাতে নগরীর খুলশী সেগুনবাগান এলাকা থেকে নিখোঁজ হয় ৯ বছর বয়সী জান্নাত। তার দাবি, মূলত জান্নাতকে লালন-পালন করা নিয়ে তার স্বজনদের দ্বন্দ্বের কারণে সে নিখোঁজ হয়।
এছাড়া ২৮ মার্চ মায়ের সঙ্গে রাগারাগি করে নগরীর হালিশহরের বাসা থেকে বেরিয়ে যায় আট বছর বয়সী মায়েশা। নিখোঁজের পর এক ব্যক্তি তাকে রাস্তা থেকে নিজের বাসায় নিয়ে রাখেন। পরে মায়েশার নিখোঁজের খবর ছড়িয়ে পড়লে ওই ব্যক্তি তাকে স্থানীয় থানায় দিয়ে আসেন।
একাত্তর/এসি