‘ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে কাজ করছে ভারত-বাংলাদেশ’

ভারতীয় রাজশাহীর সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার বলেছেন, ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক পারিবারিক এবং অত্যন্ত গাঢ়। ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে দু’দেশের সরকার কাজ করছে। বাংলাদেশে এগিয়ে যাচ্ছে।

নওগাঁ শহরের সরিষাহাটির মোড়ে বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রেমন্ড শপ কাপড়ের শো রুমের উদ্বোধনের পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এরই মধ্যে সরকার দু’দেশের মধ্যে টাকা ও রুপি লেনদেনের বিষয়টি বিবেচনা করছে। তা চালু করা গেলে কেবলমাত্র বাণিজ্য নয়; সকল ক্ষেত্রেই অকৃত্রিম বন্ধুত্বের চিহ্ন রাখবে।

ভারতের ‘রুপি’ এখন ‘ডলার’ কিংবা ‘কারেন্সির’ সাথে পাল্লা দিচ্ছে। গ্রহণযোগ্যতা পাচ্ছে বিশ্ব বাজারে। নওগাঁয় শুধু স্থল বন্দর স্থাপন নয় সব ক্ষেত্রেই ভারত বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখবে।

আরও পড়ুন: কুমিল্লায় পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র মাদক উদ্ধার

এ সময় নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিলটন চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমানসহ শহরের সুধিজনরা উপস্থিত ছিলেন।


একাত্তর/আরএ