পঞ্চগড় সীমান্তে সতর্ক বিজিবি, অনুপ্রবেশ ঠেকাতে কঠোর নজরদারি

আপডেট : ০৮ মে ২০২৬, ০২:২৯ পিএম

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

শুক্রবার (৮ এপ্রিল) পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস এ কথা জানিয়েছেন। 

তিনি জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলার সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপরাধ ঠেকাতে দিনে-রাতে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। 

এছাড়া অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে সীমান্তজুড়ে কঠোর নজরদারি বৃদ্ধি করা হয়েছে এবং এসব এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে যাতে কোনো প্রকার অবৈধ অনুপ্রবেশ না ঘটে সে লক্ষ্যে সার্বক্ষণিক নজরদারি করছে বিজিবি। একই সাথে চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে। 

এছাড়া সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হয়েছে। পাশাপাশি নিয়মিত বিশেষ টহল কার্যক্রম পরিচালনা করছে। 

সীমান্ত এলাকা দিয়ে (পুশ-ইন), অবৈধ অনুপ্রবেশ, মাদক চোরাচালান, গরু চোরাচালান, মানব পাচারসহ যে কোন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানানো হয়। 

আরবিএস
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক থাকা ২৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে।
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর