কাজের প্রলোভনে পাচার, ৩৩ বাংলাদেশিকে ফেরত পাঠালো ভারত

আপডেট : ২২ মার্চ ২০২৬, ১০:০৭ পিএম

ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।

রোববার (২২ মার্চ) বিকেলে ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইমিগ্রেশন চেকপোস্ট (আইসিপি) দিয়ে তাদেরকে উভয় দেশের ইমিগ্রেশন ও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ভারতের ব্যুরো অব ইমিগ্রেশন সূত্রে জানা যায়, চেন্নাইস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের ট্রাভেল পারমিট ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে এসব বাংলাদেশিকে নিজ দেশে প্রত্যাবাসন করা হয়।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট বেনাপোল পোর্ট থানা পুলিশে প্রেরণ করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তরের জন্য স্থানীয় মানবাধিকার সংগঠন জাস্টিস অ্যান্ড কেয়ার তাদেরকে গ্রহণ করবে বলে তাদের প্রতিনিধি জানিয়েছেন।

এ বিষয়ে জাস্টিস অ্যান্ড কেয়ার-যশোরের ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলাম জানান, ভালো কাজের উদ্দেশ্যে দালাল ও অনলাইনের প্রতারকদের প্রলোভনে পড়ে তারা বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গিয়েছিল। পরে ভারতের চেন্নাই এলাকায় ঘোরাফেরার সময় পুলিশ তাদের আটক করে এবং অবৈধ অনুপ্রবেশের অভিযোগে সেখানকার জেলে পাঠানো হয়। 

পরে দুই দেশের মানবাধিকার সংস্থার হস্তক্ষেপে ভারত ও বাংলাদেশের স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ প্রক্রিয়ায় এরা এক বছর থেকে চার বছর পর্যন্ত সাজাভোগের পর সেখানকার শেল্টার হোমে রাখা হয়। পরবর্তীতে দেশে ফেরার অনুমতি পেয়ে তারা বাংলাদেশে ফিরে এসেছে। আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে গ্রহণ করা হবে। 

আরবিএস
ভারতে অনুপ্রবেশের অভিযোগে আটক হওয়া ফেনীর এক বিশেষ চাহিদাসম্পন্ন বাংলাদেশি যুবককে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে পঞ্চগড় সীমান্তে নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চট্টগ্রামস্থ ভারতীয় সহকারী হাইকমিশন থেকে ভিসা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে শনিবার (২০ ডিসেম্বর) হাইকমিশনের ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি...
ভারতে বসবাসকারী মেয়েকে মায়ের মরদেহ দেখার সুযোগ করে দিলো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শূন্যরেখায় এসে শেষবারের মতো মায়ের মুখ দেখলেন মেয়ে।
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর