চাটখিলের ১৮ হাজার মানুষকে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে ১৮ হাজার মানুষের মধ্যে ঈদ উপহার দেওয়া হয়েছে।

শুক্রবার প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম রহমত উল্লাহ ও আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী জেলার চাটখিল উপজেলা ও একটি পৌরসভায় এ উপহার সামগ্রী ‍তুলে দেওয়া হয়। উপহার হিসেবে ছিল জনপ্রতি একটি করে শাড়ি ও লুঙ্গি।

উপহার তুলে দেওয়ার সময় জাহাঙ্গীর আলম বলেন, গরিব, অসহায় মানুষ নতুন জামা পড়ে হাসিমুখে ঈদ উদযাপন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে এ উপহার সামগ্রী দেওয়া হচ্ছে। চাটখিল ও সোনাইমুড়ী উপজেলার ২৬২টি ওয়ার্ডে ৩০ হাজার মানুষের মধ্যে পর্যায়ক্রমে এ ঈদ উপহার দেওয়া হবে। 

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় কাটার সময় মাটি ধসে একজনের মৃত্যু

এসময় তিনি দেশের উন্নয়নের এ ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার অনুরোধ জানান। 


একাত্তর/এসি