বিজুর ফুলের সঙ্গে ভেসে গেলো ছোট্ট শিশুর প্রাণ

খাগড়াছড়িতে বিজু উৎসবের ফুল ভাসাতে গিয়ে ন‌দীতে ডুবে এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (১২ এপ্রিল) সকালে খাগড়াছড়ির কমলছড়ি গ্রামের চেঙ্গী নদীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটির নাম মৈত্রী চাকমা (৭)। সে ওই গ্রামের রতন চাকমার মেয়ে। মৈত্রী কমলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী ছিল।

শিশুটির পরিবার জানায়, সকালে বাড়ির আশেপাশের কয়েকজন বন্ধুর সঙ্গে নদীতে ফুল ভাসাতে যায় মৈত্রী। ফুল ভাসিয়ে নদীতে আনন্দ করার সময় বন্ধুদের অগোচরে পানিতে তলিয়ে যায়। 

শিশুটির শিক্ষক নিমান্টু চাকমা জানান, এর কয়েক বছর আগে মৈত্রীর ভাই পটপট্টা চাকমা (১০) অসুখে মারা যান। বর্তমানে রতনের পরিবারে কোনো সন্তান রইলো না।

আরও পড়ুন: পাহাড়ে বৈশাখের ঢাকে কাঠি, ভাসলো বিজুর ফুল

এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছেন বাবা রতন ও মা মনিষা। 


একাত্তর/এসি