চট্টগ্রামে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ পাঁচ

চট্টগ্রামে সিএনজিচাালিত অটোরিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক পরিবারের শিশুসহ পাঁচ জন দগ্ধ হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে নগরের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- বিলকিস (২৮ ), জোসনা বেগম (২৮), সাথী আক্তার (১৭), জান্নাত (৮), কাইনাত (৩)। তারা সবাই চট্টগ্রামে কর্ণফুলী থানার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানিয়েছেন, দুপুরে নগরীর শিকলবাহা থেকে বহদ্দারহাট যাওয়ার পথে নতুন ব্রিজ এলাকায় সিএনজিচালিত অটোরিকশায় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে পাঁচ যাত্রী দগ্ধ হন। 

আরও পড়ুন: রাজনীতিতে আর না, আবদুল হামিদের সময় কাটবে পড়া, লেখালেখিতে

চমেক হাসপাতালের বার্ন ইউনিটের সহকারী রেজিস্টার ডা. লিটন কুমার নাথ জানান, দগ্ধ প্রত্যেকেরই শ্বাসনালী পুড়ে গেছে। তারা সবার অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে এক শিশু তার মায়ের  অবস্থা গুরুতর। 


একাত্তর/এসি