ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুরে ঢাকামুখী কন্টেইনারবাহী একটি ট্রেনের সাত বগি লাইনচ্যুত হয়েছে। তবে ঘটনাস্থলে দুইটি রেল লাইনের মধ্যে একটি চালু থাকায় ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর একটার দিকে এ ঘটনা ঘটেছে।
‘চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মালবাহী ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার দাড়িয়াপুর পার হওয়ার সময় পেছনের সাতটি বগি লাইনচ্যুত হয়।’
ওই এলাকায় পাশাপাশি দুইটি রেলপথ রয়েছে। দুর্ঘটনার ফলে আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়েছে।
কিন্তু ডাউন লাইন ফাঁকা থাকা ওই লাইন ব্যবহার করে চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
স্টেশন মাষ্টার রফিকুল ইসলাম জানিয়েছেন, প্রচণ্ড গরমে লাইন বেঁকে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: বাকশালে যোগ দিয়ে পক্ষে কলম ধরেছিলেন জিয়া: তথ্যমন্ত্রী
একাত্তর/আরবি