বাকশালে যোগ দিয়ে পক্ষে কলম ধরেছিলেন জিয়া: তথ্যমন্ত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২৩, ০৬:৪২ পিএম

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান দরখাস্ত করে বাকশালে যোগ দিয়ে পত্রপত্রিকায় বাকশালের পক্ষে লেখলেখি করেছিলেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। 

বৃহস্পতিবার সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে একথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘জিয়াউর রহমান বাকশালের পক্ষ নিয়ে পত্রিকায় নিবন্ধ লিখেছিলেন। এখন বিএনপি যে বাকশালের বিরোধিতা করছে তা বিভ্রান্তিকর।’

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি মাঝে মধ্যে বাকশাল নিয়ে কটাক্ষ করে। তাদের জানা উচিৎ জিয়াউর রহমান নিজে দরখাস্ত দিয়ে বাকশালের সদস্য হয়েছিলো।

‘বাকশালের ফলে ৪ টি পত্রিকা ছাড়া সব বন্ধ হয়ে যায় সত্যি। কিন্তু কোন সাংবাদিক বেকার হয়নি। যদিও বঙ্গবন্ধু বলেছিলেন বাকশাল সাময়িক। 

‘বাকশালের সুফল মানুষ পেতে শুরু করেছিল’ বলে মন্তব্য করেন হাছান মাহমুদ। 

সচিবালয়ের ওই অনুষ্ঠানে সাংবাদিক ও রাজনীতিক সুভাষ সিংহ রায়ের ‘বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব ও বাকশাল’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রী। 

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে। আওয়ামী যখন ক্ষমতায় গেছে তখন জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় গেছে। বিএনপি মতো বিদেশিদের কাছে ধর্না দিয়ে পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যায় নি।’

ক্ষমতায় যেতে আওয়ামী লীগ কখনও বিদেশিদের কাছে দ্বারস্থ হয়নি বলেও মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় এই যুগ্ম সম্পাদক।

এ সময় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফর নিয়েও কথা বলেন তথ্যমন্ত্রী। 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র আর যুক্তরাজ্য সফর রাষ্ট্রীয়। যে বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, তাদের আমন্ত্রণেই যুক্তরাষ্ট্রে এই সফর হচ্ছে। 

তিন দেশ সফরে বর্তমানে জাপানে অবস্থান করছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রীর আমন্ত্রণের ওই সফর শেষে শুক্রবার শেখ হাসিনা বিশ্বব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন যাবেন। 

সেখান থেকে ব্রিটেনের রাজা চার্লসের (তৃতীয়) রাজ্যাভিষেক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য লন্ডন যাবেন। 

তিন দেশে ১৫ দিনের সফর শেষে ৯ মে সকালে দেশে ফেরার কথা রয়েছে তার। 


একাত্তর/আরবি 

একদলীয় বাকশাল ব্যবস্থা দেশের ওপর জগদ্দল পাথরের মতো চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সবাইকে সাবধান করছি, বাংলাদেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। 
আগুন সন্ত্রাসের মতো অপরাজনীতি চিরতরে বন্ধ করতে সরকার বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ।
বাংলাদেশে ভোট নিয়ে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে যে দূরত্ব সৃষ্টি হয়েছিলো তা ঘুচে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর