ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গার্মেন্টস কর্মী আলামীন মিয়া (৩২) নিহত হয়েছেন। 

শুক্রবার সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের গোলাকান্দাইল ইউনিয়নের আধুরিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত আলামিন আড়াইহাজার উপজেলার উৎরাপুর এলাকার আবু সাঈদের ছেলে, তিনি রূপগঞ্জের আধুরিয়া এলাকার সানজানা টেক্সটাইল নামক পোশাক কারখানার চাকুরী করতেন।

ভুলতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জুবায়ের আহমেদ জানান, সকালে কাজ শেষে আলামিন মোটরসাইকেল যোগে নিজ বাড়ীতে ফেরার পথে একটি ট্রাক মোটরসাইকেলটিকে পিছন দিক থেকে ধাক্কা দিলে সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় আলামিন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ লাশ উদ্ধার করে। ঘাতক ট্রাকটি জব্দ করেছে পুলিশ। 

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


একাত্তর/এআর