রূপগঞ্জে পাঁচ দিন ধরে নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৫:০১ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা হল এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে সে আর ফিরে আসেনি।

এদিকে একমাত্র বোন ও সন্তানকে হারিয়ে নিখোঁজ কিশোরীর পরিবারের মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

নিখোঁজ কিশোরীর পরিবার জানায়, গত ৯ জুলাই দুপুরে খাবার খাওয়ার সময় পরিবারের লোকজন সামান্য কারণে ছাইবাকে কিছুটা গালমন্দ করে। এতে রাগ করে দুপুরের পর কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায় ওই কিশোরী। এরপর থেকে দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে আর বাড়ি ফেরেনি।

নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় বহু খোঁজ করেও ছাইবার কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার (১২ জুলাই) ছাইবার বড়ো বোন সাদিয়া আক্তার বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএইচএম সালাউদ্দিন বলেন, কিশোরী ছাইবা আক্তারের নিখোঁজের ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। দেশের সব থানায় এ সংক্রান্ত বার্তা পাঠানো হয়েছে। নিখোঁজ বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীর সন্ধান পেতে পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।

কোনো সহৃদয় ব্যক্তি ছাইবা আক্তারের সন্ধান পেয়ে থাকলে তা রূপগঞ্জ থানা পুলিশ বা নিকটস্থ আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে বিনীত অনুরোধ করা হয়েছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর