নারায়ণগঞ্জে পাঁচ ডাকাত গ্রেপ্তার, লুণ্ঠিত স্বর্ণ ও শর্টগান উদ্ধার

আপডেট : ১৩ জুলাই ২০২৬, ০৪:২৮ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার থেকে লুট হওয়া সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কার ও ব্যাগ এবং বন্দরের একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে লুট হওয়া একটি শর্টগান উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।

পুলিশ সুপার জানান, গত আট জুলাই এক জাপান প্রবাসী তার পরিবার নিয়ে প্রাইভেটকারযোগে ঢাকার উদ্দেশে যাচ্ছিলেন। পথে সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় ডাকাত দল তাদের গাড়ি থামিয়ে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ এলাকা থেকে ডাকাত দলের সর্দার কবির হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত সাড়ে আট ভরি স্বর্ণালঙ্কার ও অন্য মালামাল উদ্ধার করা হয়। এই মামলায় জড়িত আরও এক আসামি বর্তমানে পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার আরও জানান, গত দুই জুলাই দিবাগত রাতে বন্দর এলাকার ১১০ কেভি বিদ্যুৎ কেন্দ্রে একদল ডাকাত হানা দেয়। তারা কর্তব্যরত আনসার সদস্যদের ওপর হামলা চালিয়ে তাদের কাছে থাকা দুটি সরকারি শর্টগান লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ধারাবাহিক অভিযান চালিয়ে রূপগঞ্জ থেকে ডাকাত দলের সর্দার ফারুক হোসেন ওরফে ‘আইস ফারুক’কে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত দুটি শর্টগানের মধ্যে একটি শর্টগান উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। উদ্ধার হওয়া বাকি অস্ত্র এবং অন্য আসামিকে গ্রেপ্তারে পুলিশ ও ডিবির অভিযান অব্যাহত রয়েছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
দুর্নীতি ও অর্থ পাচারের গুরুতর মামলায় অভিযুক্ত বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেপ্তার হয়েছেন। গত ১৫ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়।
নেত্রকোণার মোহনগঞ্জ উপজেলায় সকালে প্রাতঃকৃত্য সেরে বাড়ি ফেরার পথে মুখোশধারী দুই দুর্বৃত্তের অতর্কিত গুলিতে সুজন পাল (৩৩) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
চট্টগ্রামের সীতাকুণ্ডে যুবদল কর্মী তারেক হোসেন বাপ্পিকে প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মো. আরিফ হোসেনসহ ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে সরাসরি...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্যায়, অত্যাচার, অসততা ও নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং তা পরাজিত করাই দুর্গাপূজার মূল দর্শন। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রমনা মন্দির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর