চলন্ত লরির কন্টেইনার ছিটকে চট্টগ্রামে নিহত দুই

চট্টগ্রামে চলন্ত লরি থেকে কন্টেইনার ছিটকে পড়ে রিকশায় থাকা দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

পতেঙ্গা এলাকায় আলী প্লাজার সামনে বুধবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আব্দুল। 

তিনি বলেন, কন্টেইনারবাহী একটি চলন্ত লরি থেকে হঠাৎ করেই কন্টেইনারটি উল্টে রাস্তায় পড়ে যায়। এতে কন্টেইনারের নিচে চাপা পড়েন চালকসহ একটি রিকশার দুই যাত্রী। 

খবর পেয়ে পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ক্রেনের সাহায্যে কন্টেইনারের নীচ থেকে দুই জনকে মৃত এবং একজনকে আহত অবস্থায় উদ্ধার করে।

তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।


একাত্তর/আরবি