মেহেরপুরের গাংনীতে ছাদ ঢালাইয়ের সময় ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ১১টার দিকে উপজেলার নিত্যানন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রুবেল হোসেন (৩০) গাংনী পৌরসভাধীন বাঁশবাড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার জেল হকের ছেলে।
স্থানীয়রা জানান, নিত্যানন্দপুর গ্রামের পণ্ডিত মণ্ডলের ছেলে ন্যাড়া মণ্ডলের বাড়ির ছাদ ঢালাইয়ের কাজ করার সময় ভাইব্রেটর মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন রুবেল। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ফারুক হোসেন জানান, তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে দুই কৃষক নিহত
গাংনী থানার ওসি (তদন্ত) মনজিৎ কুমার নন্দী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ দাফনের জন্য পরিবারকে অনুমতি দেয়া হয়েছে।
একাত্তর/জো