মেহেরপুরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৮ পিএম

মেহেরপুরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাতে জেলার গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। 

যে পুকুরটিতে বিষ প্রয়োগ করা হয়েছে, সেটির মালিক নৌপরিবহন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও মিনাপাড়া গ্রামের বাসিন্দা ডক্টর আশরাফুল ইসলাম। তিনি সপরিবার ঢাকায় বসবাস করেন এবং মাঝেমধ্যে এলাকায় আসেন। স্থানীয় এক ব্যক্তি পুকুরটি দেখাশোনার দায়িত্বে রয়েছেন।

পুকুরের কেয়ারটেকার মিলন জানান, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পুকুরপাড়ে গিয়ে তিনি দেখতে পান ভেসে উঠছে হাজার হাজার মরা মাছ এবং চারপাশ থেকে বিকট গন্ধ বের হচ্ছে। বিষয়টি তিনি তাৎক্ষণিকভাবে পুকুরমালিককে অবহিত করেন। পরে খবর পেয়ে গাংনী থানার হেমায়েতপুর পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটাতে পারে, সে বিষয়ে কেয়ারটেকার সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি।

এ বিষয়ে সাবেক অতিরিক্ত সচিব ডক্টর আশরাফুল ইসলাম বলেন, এলাকায় আমার সঙ্গে কারোর কোনো শত্রুতা নেই। কেন বা কী উদ্দেশে এই ক্ষতি করা হলো তা বুঝতে পারছি না। তার দাবি, এতে অন্তত দুই লাখ টাকার ক্ষতি হয়েছে। 

গাংনী থানার অফিসার ইনচার্জ মুহাদ্দিদ মোরশেদ চৌধুরী জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

একাত্তর/এসি
মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসএস প্রথম বর্ষের ইংরেজি পরীক্ষায় বই দেখে লেখার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক। পরীক্ষার্থী ও...
তালাক দেওয়ার জেরে মেহেরপুর শহরে এক কলেজছাত্রীর ওপর নৃশংস হামলা চালিয়েছে তার সাবেক স্বামী।  ধারালো অস্ত্রের কোপে ওই ছাত্রীর ডান হাত বিচ্ছিন্ন হয়ে গেছে। এ সময় মেয়েকে বাঁচাতে গেলে কুপিয়ে মারাত্মক...
মেহেরপুর শহরের জনপ্রিয় তিন খাদ্য প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে মোট ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা নিরাপদ খাদ্য অধিদপ্তর। খাদ্যে নিষিদ্ধ...
মেহেরপুরে ধর্ষণ দায়ের পিরোজপুর ইউপি সদস্য কলিম উদ্দিন কালুকে (৫১) যাবজ্জীবন  সশ্রম কারদণ্ড দিয়েছে আদালত। রোববার দুপুরে মেহেরপুর নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালতের বিজ্ঞ বিচারক আলী মাসুদ সেখ এ...
সরকার আন্তরিক হলে ঢাকাকে বাসযোগ্য নগরীতে পরিণত করা সম্ভব বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।
মাঠ পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি দেশ গঠনমূলক নানা কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  
পারস্পরিক স্বার্থ, দ্বিপাক্ষিক সহযোগিতা ও জনগণের কল্যাণকে ভিত্তি করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার এবং সহযোগিতার নতুন ক্ষেত্র সম্প্রসারণের আশাবাদ ব্যক্ত করেছেন...
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১,০০০ ছাড়িয়েছে। নিখোঁজ রয়েছেন আরও সাড়ে চার হাজারেরও বেশি মানুষ। বিশেষ করে ত্রিশূলী নদীর তীরে জলবিদ্যুৎ প্রকল্পের কাদাভরা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর