চট্টগ্রামে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও নার্সিং শিক্ষার্থীদের বাইরে পূর্বে নিবন্ধিতদের সিনোফার্মের প্রথম ডোজ টিকা দেয়ার কার্যক্রম শুরু হয়েছে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বী জানিয়েছেন, শুধু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেই সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে। আর যারা নিবন্ধনের সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালকে টিকার কেন্দ্র হিসেবে উল্লেখ করেছেন তারাই শুধু এ টিকা পাবেন। এই হাসপাতালে মোট ৪টি বুথের মধ্যে মেডিকেল ও নার্সিং শিক্ষার্থীদের জন্য আলাদা ২টি বুথ নির্ধারণ করা হয়েছে।
এদিকে, গত ২ দিনে সিনোফার্মের টিকা পেয়েছেন মোট ৫৫২ জন। তার মধ্যে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ ও নার্সিং কলেজগুলোর শিক্ষার্থীদের মধ্যে টিকা নিয়েছেন ৪৯৪ জন। আর নিবন্ধিত, অন্যান্য সামনের সারিতে থাকা করোনা যোদ্ধা ও বিদেশি নাগরিক পেয়েছেন ৫৮ জন।
চট্টগ্রাম জেলায় প্রথম ডোজ হিসেবে দেওয়া হবে সিনফার্মার মোট ৪৫ হাজার ৬০০ ডোজ টিকা।
একাত্তর/এনএ