গোপালগঞ্জে কিছুটা ঢিলেঢালা ভাবে চলছে লকডাউন। বেলা ১১টা পর্যন্ত প্রতিদিনের মতো আজও ছোট ছোট যানবাহন চলতে দেখা গেছে।
বিধি নিষেধ না মেনে বাইরে আসতে দেখা যাচ্ছে মানুষজনকে।
এগারোটার পর থেকে সকালের তুলনায় কিছুটা কম চলাচল করতে দেখা যায় যানবাহন চলাচল।
লকডাউন নিশ্চিত করতে পুলিশের পাশাপাশি মাঠে রয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রটের দুটি টিম।
গোপালগঞ্জে নির্বাহী মাজিস্ট্রেট সংকট থাকায় লকডাউন বাস্তবায়নে কিছুটা হিমশিম খাচ্ছে জেলা প্রশাসন।
অন্যদিকে প্রতিদিনই বাড়ছে করোনার সংক্রমন। গত দুই সপ্তাহে সংক্রমিত হয়েছেন প্রায় পাচঁ শতাধিক মানুষ আর মৃত্যু হয়েছে আরো ছয়জনের।
একাত্তর/এআর