গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নারীসহ নিহত তিন, আহত ২০

আপডেট : ১৮ আগস্ট ২০২৬, ০৪:১২ পিএম

গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত নিহতদের নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

মঙ্গলবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে করপাড়া স্টেশনে পৌঁছানোর তীব্র প্রতিযোগিতায় সোনালী পরিবহনের লোকাল বাসটি অত্যন্ত বেপরোয়া ও অতিরিক্ত দ্রুতগতিতে চালানো হচ্ছিল। চালকের এই অতিরিক্ত গতির তাড়িঘড়ির কারণেই বিপরীত দিক থেকে আসা যানবাহনের সঙ্গে নিয়ন্ত্রণ হারিয়ে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

বৌলতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক শফিউল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, টেকেরহাট থেকে গোপালগঞ্জ সদরের উদ্দেশ্যে ছেড়ে আসা সোনালী পরিবহনের বাসটি বৌলতলী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্পট্রাকের সঙ্গে সেটির জোরালো মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের প্রচণ্ড ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গভীর খাদে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপরই উল্টে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্য ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় উৎসুক জনতার সহায়তায় তারা দুমড়ে-মুচড়ে যাওয়া বাস ও ট্রাক থেকে হতাহতদের উদ্ধার করেন।

উদ্ধারকৃত আহত ও নিহতদের তাৎক্ষণিকভাবে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল এবং গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। পুলিশ জানায়, বর্তমানে উদ্ধার কাজ শেষ হয়েছে এবং সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করতে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি অপসারণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এআরএস
ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস সংলগ্ন পূর্ব গন্দ্রপা এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার সাতজন যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা সোয়া একটা নাগাদ বাংলাদেশ ব্যাংকের সামনে এই ভয়াবহ...
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই একটি নসিমন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত আটজন।
বরিশালে বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এর তিন আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলার উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর