দুই কোটি টাকার ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেপ্তার

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৩:৪৭ পিএম

গোপালগঞ্জে ডিবি পুলিশের এক অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ইয়াবাট্যাবলেট, নগদ সাড়ে চার লাখ টাকা এবং একটি বিলাসবহুল মাইক্রোবাসসহ চিহ্নিত ‘মাদক সম্রাট’ উজ্জল মোল্লা ও তার প্রধান সহযোগী ওয়াসিমকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাতে শহরতলীর এলজিইডি মোড় এলাকায় গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহর প্রত্যক্ষ নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করে।


পরদিন বুধবার দুপুরে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে গোপালগঞ্জ জেলা পুলিশ প্রশাসন এই সাফল্যের তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করে।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক বিক্রির প্রস্তুতিকালে দুই কারবারিকে হাতেনাতে ধরে ফেলা হয়। গ্রেপ্তারের পর তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে মোট ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় দুই কোটি টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং ইয়াবা পরিবহনের কাজে ব্যবহৃত একটি দামী বিলাসবহুল মাইক্রোবাস জব্দ করা হয়।


গ্রেপ্তার উজ্জল মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার চরসোনাকুড় গ্রামের ঝিলু মোল্লার ছেলে। আর তার সহযোগী ওয়াসিম একই এলাকার মিলুয়্যার মোল্লার ছেলে।

পুলিশ প্রশাসন থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জ জেলাকে মাদকমুক্ত করতে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে।

একাত্তর/এআরএস
গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের বৌলতলী এলাকায় এক যাত্রীবাহী বাস ও ডাম্পট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে নারীসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনায় বাসের আরও ২০ যাত্রী গুরুতর আহত...
দীর্ঘদিনের প্রতীক্ষার পর আগামীকাল থেকে ঢাকা-গোপালগঞ্জ রুটে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে ‘অভিযাত্রী কমিউটার’ ট্রেন। 
গোপালগঞ্জের কাশিয়ানীতে বিদ্যালয় প্রাঙ্গণে এক স্কুলছাত্রী ও এক যুবককে প্রকাশ্যে দেবদারু গাছের সঙ্গে বেঁধে নির্মম শারীরিক ও মানসিক নির্যাতন চালানোর অভিযোগ উঠেছে। পরে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ...
গোপালগঞ্জের কাশিয়ানীতে সুমন শেখ (১৫) নামের এক কিশোরকে রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও, বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে কাশিয়ানী থানা পুলিশ।
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর